মেয়েলি স্বভাবের হয়ে যাচ্ছে চীনের ছেলেরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ , ০৬:২৬ পিএম


মেয়েলি স্বভাবের হয়ে যাচ্ছে চীনের ছেলেরা
চীনের অনেক ছেলেকে এখন মেয়েদের মতো সাজগোজ করতে দেখা যায়

নামেই ছেলে। কিন্তু স্বভাব কিংবা চালচলন মেয়েদের মতো। এই দশা এশিয়ার পরাশক্তি চীনের ছেলেদের। এতে করে দেশটির কর্তাব্যক্তিদের কপালে ভাজ পড়েছে চিন্তার। তাই ছেলেদের ‘পুরুষত্ব’ ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

এ বিষয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে চীনের স্কুলগামী ছেলে শিশুদের বেশি বেশি শরীরচর্চার ক্লাস করানো হবে। চীনের স্কুলগুলোতে আরও ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া দেশটির শরীরচর্চা ক্লাসগুলোকে আরও নতুন করে সাজানোর সুপারিশও করা হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারের সন্ত্রাসীর তালিকা থেকে আরাকান আর্মি বাদ

এ পরিকল্পনার পর আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে। সেখানে  এ নিয়ে ১৫০ কোটিবারেরও বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। চীনা শিক্ষাবিদরা একে ‘পুরুষত্বের সংকট’ বলে অবহিত করেছে।

এর আগে ২০২০ সালের মে মাসে চীনের পিপলস কনসালটেটিভ কনফারেন্সের স্ট্যান্ডিং কমিটির শীর্ষ প্রতিনিধি শি জেফু ‘পুরুষ সন্তানদের মেয়েলিভাব মোকাবিলা’ শীর্ষক এক প্রস্তাবনা উত্থাপন করেন। তার ওপর ভিত্তি করেই সাম্প্রতিক সময়ে এ পরিকল্পনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : চীনের বিরুদ্ধে জোট বাধছে চার দেশ!

অনেক অভিভাবক এ ধারণার বশবর্তী হয়ে সামরিক প্রশিক্ষণের আদলে গড়ে ওঠা শরীরচর্চা কেন্দ্রে ছেলে শিশুদের পাঠাচ্ছেন। এতে সন্তানেরা ‘প্রকৃত পুরুষ’ হতে পারবে বলেই বিশ্বাস তাদের।

জানা গেছে, সম্প্রতি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে চীন। তবে এ জন্য এক সন্তান নীতির আওতায় জন্ম নেওয়া ছেলে শিশুদের দুর্বল মনোভাব এবং মেয়েলি স্বভাবের বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে টেলিভিশন সম্প্রচারে পুরুষ পপতারকাদের কান ফোঁড়ানোও ঝাপসা করে দেখানো হয়। রূপচর্চা সচেতন অনেক অভিনেতাকে ‘লিটল ফ্রেশ মিট’ এর মতো অপমানজনক সম্বোধন করা হয় জনসাধারণের আলোচনায়। এসবের কারণ ওই একটাই- যাতে করে ছেলেরা মেয়েদের মতো আচরণ না করে।

আরও পড়ুন : ছেলেকে ২৮ বছর ঘরে আটকে রাখেন মা, পড়ে গেছে সব দাঁত

সূত্র : বিবিসি

টিএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission