ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো থানায়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:৩৩ পিএম
কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি । ছবি: সংগৃহীত

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বর্তমানে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে।

মূলত সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে সেটি ফেরত নিয়ে আসা হয়েছে। আপাতত মহিষটিকে আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে লালন-পালন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

একাধিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেয়া বিরল প্রজাতির এই মহিষটি দেখতে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল ও ভিড় তৈরি হয়েছিল। বিক্রির পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে— এমন আশঙ্কায় মহিষটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতিতে বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন। পরবর্তী সময়ে মন্ত্রীর নির্দেশনায় ও পরামর্শে ক্রেতাকে মহিষটির জন্য পরিশোধিত মূল্য ফেরত দিয়ে মহিষটি আবারও ফিরিয়ে নেয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে।

প্রসঙ্গত, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে ভারতকে এ বার্তা দেন তিনি।
দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে নিহতের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। সাক্ষাৎকালে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারটিকে দ্রুত বিচার নিশ্চিত করার সর্বাত্মক আশ্বাস দেন।
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নির্বাচনি ব্যয়ের তথ্য দাখিলে নতুন বিধান
এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।
নির্বাচনি ব্যয়ের তথ্য দাখিলে নতুন বিধান
উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন
হঠাৎ দোকানের চালায় উঠে গেল গরু, এলাকায় কৌতূহল 
মাতবরদের চাপে নিজের চুরি হওয়া গরু কিনতে হলো কৃষককে
ভেড়ার পর এবার গরুর সঙ্গে ধরা ভারতীয় যুবক
মুন্সীগঞ্জে গরুর খামার ও খড়ের গাদায় আগুন