হোটেল বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক

আরটিভি নিউজ

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ , ০২:০০ পিএম


হোটেল বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এখন টক অব দ্য কান্ট্রি। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের কক্ষ ভাড়ার সময় তিনি নিজের নাম-ঠিকানা সঠিক লিখলেও তার সঙ্গীনির নাম লুকিয়েছেন। মামুনুল হকের কথিত সেই দ্বিতীয় স্ত্রীর নাম জান্নাত আরা ঝর্ণা হলেও মামুনুল রিসোর্টের নথিতে তার নাম উল্লেখ করেছেন আমেনা তাইয়্যেবা।

আরও পড়ুনঃ বিধবাকে ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণ

জানা গেছে, আমেনা তাইয়্যেবা মামুনুল হকের প্রথম স্ত্রীর নাম। চার সন্তানের জননী তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আমরা শুনতে পেরেছি তার (মামুনুল) আসল স্ত্রীর নাম আমেনা তাইয়্যেবা। বিষয়টির তদন্ত চলছে। ’


আরও পড়ুনঃ মামুনুলকে নিয়ে পোস্ট, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

শনিবার (০৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে সাদা রঙের একটি গাড়ি নিজেই চালিয়ে রিসোর্টটিতে যান মামুনুল। ভাড়া করেন এক্সিকিউটিভ ডিলাক্স (সেমি সুইট) কক্ষ। এ ধরনের কক্ষগুলোর ভাড়া ১০ হাজার টাকা। সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আর ১০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হয়। তবে রিসোর্ট কর্তৃপক্ষ ডিসকাউন্ট করে মামুনুল হককে সাত হাজার টাকায় ভাড়া দেয়।

এদিকে রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ বকুল গণমাধ্যমকে জানান, অভ্যর্থনার কর্মীরা মামুনুলের কাছে তার সঙ্গীনির পরিচয় জানতে চাইলে তিনি বলেছেন তার স্ত্রী, নাম আমেনা তাইয়্যেবা। মামুনুল কক্ষ ভাড়া করার সময় নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দেন। হেফাজত নেতা ১২ ঘণ্টার জন্য ভাড়া করেন ৫০১ নম্বর কক্ষটি। সেখানে এক ঘণ্টা অবস্থানের পর মামুনুল খাবারের অর্ডার করেন। এরপর সাড়ে পাঁচটার দিকে শুরু হয় হাঙ্গামা।

সেখানে স্থানীয় যুবকরা মামুনুলকে ঘিরে যখন একের পর এক প্রশ্ন করতে থাকেন। এ সময় তিনি ওই নারীর পরিচয় দেন আমেনা তাইয়্যেবা। বলেন তার শ্বশুরবাড়ি খুলনায়, শ্বশুরের নাম জাহিদুল ইসলাম। তবে তার এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে ওই নারীর বক্তব্যে। তিনি নিজের নাম বলেন জান্নাত আরা ঝর্ণা। বাবার নাম লেখেন ওলিয়র রহমান। বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। একটা পর্যায়ে হেফাজতে ইসলামের কর্মীরা সেখান থেকে মামুনুলকে উদ্ধার করে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission