ময়মনসিংহে পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ, ব্যাপক ক্ষতি

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৭:৫০ পিএম


ময়মনসিংহে পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ, ব্যাপক ক্ষতি
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তিনটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। টানা দুই দিনের বৃষ্টি ও হঠাৎ পানি বৃদ্ধির কারণে মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। 

এতে বাড়িঘর, গ্রামীণ সড়ক ও বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- ১ নং ভুবনকুড়া ইউনিয়নের মাজড়াকুড়া, কুমারগাতী, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী ও কড়াইতলী গ্রাম।

এছাড়া ৫ নং গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা, ডুমনীকুড়া, সূর্যপুর, সুমনিয়াপাড়া ও কাতলমারী এবং ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়নের গোবরাকুড়া, মনিকুড়া, রাংরাপাড়া ও কালিয়ানীকান্দাসহ আরও কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, অনেকেই এখনও পাকা ও আধাপাকা ধান ঘরে তুলতে পারেননি। আকস্মিক ঢলে ধানের ক্ষেত তলিয়ে যাওয়ায় বোরো চাষিদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

এদিকে, নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission