ছাদ থেকে মাথায় বাছুর, হাসপাতালে মান্নান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ মে ২০১৭ , ০৬:২২ পিএম


ছাদ থেকে মাথায় বাছুর, হাসপাতালে মান্নান

সবজি কিনতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী আব্দুল মান্নান। আর কথা নেই বার্তা নেই সেখানে আচমকা মাথার ওপর বাছুর পড়ে গিয়ে আহত হলেন তিনি। ঘটনাস্থলে মারা যায় বাছুরটি।

বিজ্ঞাপন

ঘটনা ভারতের কলকাতার তিলজলা এলাকার। রোববার আহত অবস্থায় শহরের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মান্নানকে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রায় ৭০ ফুট ওপর থেকে ওই বাছুর মান্নানের মাথায় এসে পড়ে। ছয় মাস বয়সী বাছুরটির ওজন ছিলো প্রায় ৮৫ কেজি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, তিলজলা ও তপসিয়া অঞ্চলে বেশ কয়েকটি বেআইনি গোয়াল ঘর আছে। অনেকেই নিজ বাড়িতে গরু-বাছুর রাখেন। সেভাবেই একটি চারতলা বাড়ির বারান্দায় গেলো সপ্তাহ থেকে বাছুরটিকে বেঁধে রাখা হয়। সেখান থেকেই পড়ে যায় ওই বাছুরটি।

মান্নানের মাথায় বাছুর পড়ার পর ঘটনাস্থল রক্তাক্ত হয়ে যায়। এদিকে যে বাড়ির বারান্দা থেকে বাছুরটি পড়ে যায়, সেই বাড়ির মালিক জানিয়েছেন এটি তার ভাড়াটিয়ার।

বিজ্ঞাপন

আর সে ভাড়াটিয়া পলাতক রয়েছে বলে দাবি করে পুলিশ জানায়, তাকে খোঁজ করা হচ্ছে।

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission