ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ফাইল ছবি

দেশের কিছু বেসরকারি মেডিকেল কলেজকে ভুয়া চিকিৎসক তৈরির কারখানা হিসেবে আখ্যায়িত করে সেগুলো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

শনিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে একের পর এক অনিয়মের চিত্র দেখার পর এ হুঁশিয়ারি দেন তিনি।

টেবিলজুড়ে থাকা বিভিন্ন ফাইল ঘেঁটে অনিয়মের তথ্য তুলে ধরে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী জানান, কিছু বেসরকারি মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে নীতিমালা উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের বদলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, নেই প্রয়োজনীয় দলিলপত্র। এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে কিছু প্রতিষ্ঠান।

এম এ মুহিত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক জায়গায় হাসপাতাল নেই, রোগী নেই। তাহলে সেখানে শিক্ষার্থীরা কীভাবে চিকিৎসক হিসেবে গড়ে উঠবে? অভিভাবকরা কষ্টার্জিত অর্থ ব্যয় করছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছেন।’

আরও পড়ুন

এভাবে প্রশিক্ষণহীন চিকিৎসক তৈরি হলে তা জনগণের স্বাস্থ্যনিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে ভিডিও বার্তায় আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে ন্যূনতম মানদণ্ড বজায় রাখতে হবে। পর্যাপ্ত শিক্ষক, হাসপাতাল ও রোগী ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।

বর্তমান সরকারকে ‘অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ’ গড়ার সরকার উল্লেখ করে ডা. এম এ মুহিত বলেন, ‘যেভাবে ভুয়া ক্লিনিক ও ভুয়া নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করা হবে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে সবশেষে প্রতিমন্ত্রী বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে