ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও দেশে বাজার স্থিতিশীল রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেছেন, দেশে জ্বালানি তেলের দাম ঠিক রাখতে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম যেন না বাড়ে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ২ লাখ মেট্রিক টন তেল নিয়ে একটি জাহাজ ইতোমধ্যে ঘাটে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ অচিরেই দেশে পৌঁছাবে।

চিফ হুইপ অভিযোগ করেন, কিছু মিডিয়া, অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

তেল পাচার রোধে কড়া বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, পাশের দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় চোরাচালান হচ্ছে। তেল চোরাচালান ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) সংসদে জ্বালানি মন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন এবং কঠিন বার্তা দেবেন।

সংসদীয় সভায় ঈদের সময় বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া সভায় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়।

এছাড়া, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ আলোচনা না হলেও রোববার এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে। ২ এপ্রিলের আগেই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করার চেষ্টা করা হবে বলে জানান চিফ হুইপ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
নজরুল কলেজে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী