নাসির-তামিমার বিচার শুরু, মা সুমিকে অব্যহতি

আরটিভি নিউজ

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৪৯ পিএম


Nasir-Tamima's trial begins, mother Sumi escapes
ফাইল ছবি

অন্যের স্ত্রী থাকা অবস্থায় অবৈধ বিয়ে ও ব্যভিচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইনসের বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিচার শুরু হয়েছে। তবে, তামিমার মা সুমি আক্তার এই মামলা থেকে অব্যহতি পেয়েছেন।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) আদালতের আদেশের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হলো। আগামী ১০ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণ হবে বলে জানা গেছে।

সৌদিয়া এয়ারলাইনসের বিমানবালা তামিমা সুলতানাকে ক্রিকেটার নাসির হোসেন ‘অবৈধভাবে’ বিয়ে করলে মামলাটি দায়ের করেছিলের তামিমার ব্যবসায়ী স্বামী রাকিব হাসান।

আজ আদালতে সংশ্লিষ্ট মামলা থেকে নাসির-তামিমা অব্যাহতি চাইলে আদালত সেটি নাকচ করে দেন। যার মধ্যে দিয়ে তাদের বিচার প্রক্রিয়া শুরু হলো।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ২৪ জানুয়ারি এই মামলার চার্জের বিষয়ে শুনানি হয়। ওই দিন ক্রিকেটার নাসিরসহ ৩ আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। মামলার শুনানি শেষে আদালত ৯ ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের জন্য রেখেছিলেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। আগের বিয়ে গোপন করে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। বাদি রাকিবের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী ইশরাত হাসান।

রাকিব হাসান জানান, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশুকন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।

মামলাটি তদন্ত করে গত বছর ৩০ সেপ্টেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission