পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬৩ কর্মকর্তার পদায়ন

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৫৭ এএম


পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬৩ কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে  অতিরিক্ত পুলিশ সুপার পদে পদমর্যাদা পাওয়া ৬৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সে সব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission