তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১০ এএম


তাজিকিস্তানে, শক্তিশালী, ভূমিকম্প, 
প্রতীকী ছবি

তাজিকিস্তানের চীন সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। 

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিকটতম চীনের সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। দেশটির জিনজিয়াং অঞ্চলের পশ্চিম অংশের কাশগর ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়। 

সূত্র : রয়টার্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission