ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেপালে দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলা উদ্বোধন করলেন শফিকুর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:২৮ পিএম
নেপালে দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলা উদ্বোধন করলেন শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থেকে ২য় দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, খ্যাতনামা ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি এবং শত শত উৎসাহী নেপালি দর্শনার্থীর উপস্থিতি ছিল।

এ ছাড়াও নেপাল সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং শীর্ষস্থানীয় চেম্বার নেতৃবৃন্দের পাশাপাশি নেপালে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূতও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

কাঠমান্ডুর বীরকুঠিমণ্ডপ এক্সিবিশন হলে ০৭ মে হতে ১১ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠানরত ‘দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলা ২০২৬’-এর এটি দ্বিতীয় আসর, যেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ১২০টিরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করছেন।

33cabf19-5518-45de-8f4c-9e627231a7cf

নেপাল চেম্বার অব কমার্স (এনসিসি) এবং ‘ইনট্রোডাকশন ট্রেড শোজ নেপাল’ যৌথভাবে মেলাটি আয়োজন করেছে। বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। পাঁচ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত চলবে এবং দর্শনার্থীদের মেলায় প্রবেশের জন্য কোন ফি লাগছেনা।

মেলার প্রধান আকর্ষণগুলো হলো— আন্তর্জাতিক প্যাভিলিয়নসমূহ (যার মধ্যে ২৫টি স্টল নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন সবচেয়ে বড়), স্টার্টআপ উদ্যোক্তা প্যাভিলিয়ন, বিনিয়োগকারীগণের সভা, বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ ইত্যাদি।

বাংলাদেশের ২৪টি প্রতিষ্ঠান তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের পোশাকসহ বহুমুখী পণ্য প্রদর্শন করছে, যা বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি সক্ষমতাকে তুলে ধরছে।

একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, পাটজাত পণ্য, গার্মেন্টস এবং অন্যান্য পণ্যের মাধ্যমে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যও উপস্থাপিত হচ্ছে।

আরও পড়ুন

আশা করা যাচ্ছে, দক্ষিণ এশিয়া অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার আগ্রহী ক্রেতা ও দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। কাঠমান্ডুতে অবস্থানকালে বাংলাদেশের ব্যবসায়ীরা নেটওয়ার্কিং ডিনার, বিজনেস-টু-বিজনেস (B2B) সভা এবং বাজার সম্ভাবনা যাচাই কার্যক্রমেও অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধিদলের মেলা-সংক্রান্ত কার্যক্রম ও অনুষ্ঠানসমূহের সুষ্ঠু বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা প্রদান করছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা