ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘পুশইন’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে এবার প্রতিক্রিয়া জানাল ভারত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:৪৬ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর ভারত থেকে অবৈধভাবে ‘পুশ ইন’-এর ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলে সম্প্রতি হুঁশিয়ার করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ ব্যাপারে এবার নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত।

প্রতিক্রিয়ায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নির্বিঘ্ন প্রত্যাবাসন নিশ্চিতে ঢাকার সহায়তা চেয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করতেও ঢাকার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনভাবেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের প্রতিক্রিয়া জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মূলত, দুইদিন আগে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছিলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ।

তার এ মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণধীর জয়সওয়াল বলেন, ভারত বরং এই ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে।

আরও পড়ুন

তিনি বলেন, ‌‌গত কয়েক দিন ধরে আমরা এই ধরনের মন্তব্য লক্ষ্য করছি। তবে, এসব মন্তব্যকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষিতে দেখা উচিত। আর এই কাজের জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

জয়সওয়াল বলেন, বর্তমানে ২ হাজার ৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে অনেকগুলো পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা আশা করি বাংলাদেশ দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের কাজ শেষ করবে; যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

এর আগে, ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে কাউকে ‘পুশ’ করা হবে না বলে আশা প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি আশা করি এ ধরনের (পুশব্যাক) কোনও ঘটনা ঘটবে না। তবে, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ‘সতর্ক থাকতে’ বলা হয়েছে বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়ের কয়েক দিন পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বক্তব্য এলো। নির্বাচনে বিজেপি অনুপ্রবেশের বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’