হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ , ০২:০৮ পিএম


হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (৬ জুন) তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার উপস্থিতিতে আধুনিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটির দাবি,  এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে শত্রুরা এখন কয়েকবার চিন্তা করবে । 

বিজ্ঞাপন

ক্ষেপণাস্ত্রটি  তৈরি করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। এ ক্ষেপণাস্ত্র শব্দের গতির তুলনায় পাঁচগুণ গতিতে চলতে পারে। ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের জন্য এটিকে শনাক্ত করা একপ্রকার দুঃসাধ্যই বলা চলে। ১৪শ’ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ হাইপারসনিক মিসাইল।

গেল বছর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়ে আইআরজিসি জানিয়েছিল, নিজস্ব প্রযুক্তির নতুন এ ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিজ্ঞাপন

এদিকে, পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল বরাবরই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। তাদের দাবি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ব্যবহার করা হতে পারে। তবে তেহরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, ইরানের হাইপারসিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

বিজ্ঞাপন

এই নতুন পরিবর্তনশীল ক্ষেপণাস্ত্রের ফলে  পশ্চিম এশীয় অঞ্চলে ইরানের পক্ষে সামরিক ও অস্ত্র সমীকরণ পরিবর্তন করবে।বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেয়ার আগে শত্রুরা এখন কয়েকবার চিন্তা করবে।

এখন পর্যন্ত রাশিয়া, চীন, আমেরিকা এবং উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল প্রযুক্তি উন্মোচন করেছে। তবে আমেরিকা এখনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করতে পারেনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission