প্রশাসনে কর্মরত উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বদলি করা কর্মকর্তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. হুমায়ুন কবীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ মিকাইল ও স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মুহাম্মদ শাহাদাত খন্দকার। এরমধ্যে উপসচিব হুমায়ুন কবীরকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, মোহাম্মদ মিকাইলকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে এবং শাহাদাত খন্দকারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি করা কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন। প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২, প্রজ্ঞাপন-৩।




