বিএনপি নেতা আলালের মুক্তিতে বাধা নেই

আরটিভি নিউজ

রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩৯ পিএম


মোয়াজ্জেম হোসেন আলাল
ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে করা ছয় মামলার সবকটিতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক তার জামিন মঞ্জুর করেন।

মোয়াজ্জেম হোসেন আলালের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা আলালকে আটক করার পর তাকে ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া তাকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন করা হয়। তাকে কয়েকটি মামলায় হাজতি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার এগুলো প্রত্যাহারের আবেদন করব। আশা করি, সেদিনই তিনি কারামুক্তি পাবেন।

গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ১ নভেম্বর তাকে আদালতে হাজির করে ডিবি ১০ দিনের রিমান্ড আবেদন করে। এরপর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর মোয়াজ্জেম হোসেন আলালকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এসব মামলায় তার জামিন চাইলে আদালত মঞ্জুর করেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission