ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে যে যোগ্যতা লাগে

আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ১০:৪৭ পিএম


ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে যে যোগ্যতা লাগে
ফাইল ছবি

বাংলাদেশে ছোট-বড় যেকোনো আগ্নেয়াস্ত্র কিনতে সরকারের অনুমতি নিতে হয়। অর্থাৎ অস্ত্র কেনার জন্য আগে লাইসেন্স করতে হয়। সে ক্ষেত্রে কিছু যোগ্যতা ও নিয়ম রয়েছে।

বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সমর্থ ৩০ থেকে ৭০ বছর বয়সের কোনো উপযুক্ত বা যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।

আবেদনকারীকে ‘ব্যক্তি শ্রেণির’ আয়করদাতা হতে হবে। আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী ৩ বছরে ধারাবাহিকভাবে পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম ৩ লাখ টাকা এবং শটগানের ক্ষেত্রে ন্যূনতম ১ লাখ টাকা আয়কর দিতে হবে। আবেদনকারী কর্তৃক পরিশোধিত আয়করের পরিমাণ উল্লেখসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে।

আরও পড়ুন

এ ছাড়া প্রবাসী বাংলাদেশি অথবা বাংলাদেশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে ধারাবাহিকভাবে সর্বশেষ ৩ বছরে প্রতিবছর ন্যূনতম ১২ লাখ টাকা হারে রেমিট্যান্স এবং বিদেশে আয়কর প্রদানের প্রমাণপত্র থাকতে হবে। রেমিটেন্সকৃত অর্থ শুধু যেসকল সরকারি বা বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা হয়েছে ঐ সকল ব্যাংকের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

সর্বোচ্চ লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রের সংখ্যা

১. উপযুক্ত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত এ পরিপত্রের বিধিনিষেধ সাপেক্ষে সর্বোচ্চ একটি এনপিবি পিস্তল/রিভলবার এবং একটি শটগান/এনপিবি রাইফেল অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ একজন যোগ্য ব্যক্তিকে দুইটির অধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। আবেদনকারীর আগ্নেয়াস্ত্র সংক্রান্ত তথ্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র প্রদান করার বিধান রয়েছে।

২. তবে যাদের ইতোমধ্যে দুয়ের অধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে তা বহাল থাকবে। দুয়ের অধিক কোনো আগ্নেয়াস্ত্র থেকে বিক্রি/হস্তান্তর/হারানোর মাধ্যমে আগ্নেয়াস্ত্র হস্তচ্যূত হলে তার পরিবর্তে নতুন কোন লাইসেন্স প্রাপ্ত হবেন না।

৩. নিবন্ধিত শ্যূটারদের ক্ষেত্রে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট শ্যূটারকে সর্বোচ্চ তিনটি অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে।

আরও পড়ুন

অযোগ্যতা

১. কোনো ব্যক্তি যদি কোন ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে থাকেন তাহলে ঐ ব্যক্তি আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন না।

২. কোনো ব্যক্তি ফৌজদারি আদালত কর্তৃক চূড়ান্তভাবে সাজা বা দন্ড প্রাপ্ত হলে দন্ড সমাপ্তির ৫ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন না।

আরটিভি/আরএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission