জুলাই সনদে মতামত দেওয়ার সময় বাড়াল সরকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ , ০৩:৪১ এএম


জুলাই সনদে মতামত দেওয়ার সময় বাড়াল সরকার
ফাইল ছবি

জুলাই সনদ নিয়ে মতামত জমা দেওয়ার জন্য সময় বাড়িয়েছে অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত জুলাই সনদ নিয়ে নিজেদের মতামত জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলো।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।
 
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।

বিজ্ঞাপন

এদিকে, জুলাই সনদ নিয়ে দলীয় মতামত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ মতামত জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission