ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান

বাসস

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:২১ পিএম
ড. মো. সুরাতুজ্জামান। ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই (২) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সুরাতুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড এবং লেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন।

এ ছাড়া শেখ কামরুল হাসান জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগদান করেছেন। অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক (১) বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। কামরুল হাসান বিসিএস (অডিট অ্যান্ড একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে তিনি তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

এ ছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপদে দায়িত্ব পালন করেন তিনি। বিদেশে দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কর্মরত ছিলেন।

শ্রীমঙ্গলের চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

পাশাপাশি শেখ কামরুল হাসান বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আর্থিক ও প্রশাসনিক আইন হ্যান্ডবুক’ শীর্ষক গ্রন্থের প্রণেতা।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা
জনবল নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন
২০৩০-এর মধ্যে ৪ কোটি পরিবারকে পেনশন স্কিমে আনার লক্ষ্য অর্থমন্ত্রীর