বাংলাদেশ- মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বিকেলে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ , ১১:১৭ এএম


বাংলাদেশ- মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বিকেলে

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসবেন সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে। 

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) বিকেল তিনটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণায়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোহিঙ্গাসহ দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

বৈঠকে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবাসহ মাদক দ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।

বিজ্ঞাপন

নাফ নদীর সীমান্ত সমস্যা নিয়েও আলোচনার কথা রয়েছে।

অপরদিকে মিয়ানমারের পক্ষ থেকে ইতোপূর্বে দেয়া তালিকা অনুযায়ী আরাকান সেলভেশন আর্মি-আসরার সদস্যদের আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন হতে পারে আজকের বৈঠকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এসজে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission