ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

৬১ শতাংশ ভোটার উপস্থিতি গণতন্ত্রের বড় বার্তা: শফিকুল আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঐতিহাসিক ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৬১ শতাংশ ভোটার উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের বার্তা বহন করছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্ধৃত করে নেত্র নিউজ জানিয়েছে, গতকালের (বৃহস্পতিবার) ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ৬৯ শতাংশ। পর্যবেক্ষকদের মতে, এই হার তাৎপর্যপূর্ণ ও সুস্থ অংশগ্রহণের প্রতিফলন। বাংলাদেশে ৭০ শতাংশের বেশি ভোটার উপস্থিতির পরিসংখ্যান প্রায়ই সংশয় সৃষ্টি করে এমন প্রেক্ষাপটে ৬১ শতাংশ উপস্থিতিকে অনেকেই বাস্তবসম্মত বলে মনে করছেন।

তিনি আরও বলেন, ইতিহাসের তুলনায় দেখা যায় ১৯৯১ সালের গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ শতাংশ। সেই মানদণ্ডে ২০০৮ সালের নির্বাচনে রেকর্ড করা ৮৭ শতাংশ উপস্থিতি, যা নিয়ে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সে (ডিজিএফআই) প্রভাব ও প্রকৌশলের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত পরিসংখ্যানগতভাবে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বলে সমালোচকদের অভিমত।

শফিকুল আলম বলেন, বিশ্লেষণে উঠে এসেছে আনুমানিক ১ কোটি ৩০ থেকে ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি বিদেশে বসবাস ও কর্মরত। প্রায় সবাই জাতীয় পরিচয়পত্রধারী হওয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। চলতি বছর প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটের ব্যবস্থা চালু হলেও প্রায় ৭ লাখ ৫০ হাজার ভোটার নিবন্ধন করেন। ফলে প্রায় ১০ শতাংশ প্রবাসী ভোটারের অধিকাংশ কার্যত ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

আরও পড়ুন

তিনি বলেন, এছাড়া দেশের বড় একটি অংশ নিজ নিজ গ্রামীণ আসনে নিবন্ধিত থাকলেও শহরে বসবাস করেন। সাধারণ নির্বাচনে তাদের অল্প অংশই ভোট দিতে গ্রামে যান ঐতিহাসিকভাবে যা মোট ভোটারের আনুমানিক ১০ থেকে ১৫ শতাংশ। এর সঙ্গে ভাসমান জনগোষ্ঠী, প্রবীণ, অসুস্থ ও শারীরিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি নাগরিকদের অংশগ্রহণের সীমাবদ্ধতাও রয়েছে। ব্যক্তিগত বা ধর্মীয় কারণে ভোটদানে বিরত থাকা এবং ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থেকে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

প্রেস সচিব বলেন, এসব কাঠামোগত বাস্তবতার আলোকে ৬১ শতাংশ ভোটার উপস্থিতিকে অনেকেই বিশ্বাসযোগ্য ও শক্তিশালী বলে আখ্যা দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, এটি বিভিন্ন সামাজিক ও জনতাত্ত্বিক স্তরে বিস্তৃত অংশগ্রহণের ইঙ্গিত দেয়। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদেরও উল্লেখযোগ্য উপস্থিতির কথা বলা হচ্ছে, যদিও দলটির ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে তুলনামূলক কম উপস্থিতির খবর পাওয়া গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ অর্থবহ ছিল বলেও ধারণা করা হচ্ছে। নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য ও উৎসাহব্যঞ্জক। সামগ্রিকভাবে, ৬১ শতাংশ ভোটার উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের বার্তা বহন করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির