ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনো কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি। তবে সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।

কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি। অন্যদিকে, জামায়াতের ১১ দলীয় ঐক্য ৭২টি এবং স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন। এখনো ১০টি আসনের ফল ঘোষণা বাকি। প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত করা হয়েছিল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন ইসি
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত