পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ , ০৬:৩৬ পিএম


পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন

পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। শনিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। খবর পার্সটুডে।

বিজ্ঞাপন

আইএইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিকল্প জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে চীন সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে তাতে চীন আগামী ২০ বছরের মধ্যে পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।

এ সময়ের মধ্যে চীন পরমাণু শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশে পরিণত হবে। আর তখন চীন বর্তমানের চেয়ে তিনগুণ পরমাণু সক্ষমতা বাড়াবে।

বিজ্ঞাপন

ফাতিহ বিরল বলেন, ‘চীন খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। বর্তমানে ৬০টি পরমাণু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে যার এক-তৃতীয়াংশ চীনে তৈরি হচ্ছে। ফলে খুব তাড়াতাড়ি আমরা চীনকে বিশ্বের এক নম্বর পরমাণু শক্তি হিসেবে দেখব।’

তিনি আরও বলেন, ১৯৬০'র দশক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান পরমাণু শক্তির স্থান দখল করেছিলো। কিন্তু দুটি ঘটনা তাকে সে স্থান থেকে সরিয়ে দেবে। এর একটি হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র তেমন বেশি পরমাণু স্থাপনা নির্মাণ করেনি। আর দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার হাতে বর্তমানে যেসব পরমাণু স্থাপনা রয়েছে তা সারাজীবনের জন্য নয়। এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি শতকরা ২০ ভাগ থেকে ৭ ভাগে কমে আসবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission