ছড়িয়ে পড়েছে ভূমিকম্পে ভেঙে পড়া ৮ তলা ভবনের ছবি, যা জানা গেল

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৬:০৫ পিএম


ভূমিকম্পে ৮ তলা ভবন ভেঙে পড়ার ছবিটি এআই দিয়ে তৈরি
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই খবর ছড়ায় ঢাকায় একটি ৮ তলা ভবন ধসে পড়েছে, এমন দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

তবে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেকে জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের প্রভাবে ঢাকায় একটি ৮ তলা ভবন ধসে পড়েছে- এমন দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

586527178_1141524954632250_495540553105703420_n

বিজ্ঞাপন

উল্লেখ্য, শক্তিশালি ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission