ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
প্রতীকী ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ জুন দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাস্তবায়নাধীন 'লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)' প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়নের ঘোষণার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সবুজায়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

মাউশির তথ্য অনুযায়ী, কর্মসূচিতে অংশ নেবে দেশের ১৮ হাজার ৯০৭টি মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং নয় হাজার ২৬৮টি মাদ্রাসা। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতেও এ কর্মসূচি ভূমিকা রাখবে।

মাউশি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৮ জুন সারাদেশে একযোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন। এ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক ব্যানার, ফেস্টুন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালির আয়োজন করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
সরকারি দল বা প্রশাসনের প্রভাব খাটিয়ে কেউ কোনো অপকর্ম কিংবা ভাঙচুর চালালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
আরও পড়ুন
বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই: রহমাতুল্লাহ
ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী