বিজয় দিবসে গাবতলী-আমিনবাজার-সাভার রোড এড়িয়ে চলতে হবে

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:২১ পিএম


বিজয় দিবসে গাবতলী-আমিনবাজার-সাভার রোড এড়িয়ে চলতে হবে
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ঢাকার গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়ক দিয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা যাতায়াত করবেন।

বিজ্ঞাপন

এ কারণে ওই সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ সব ধরনের যানবাহন গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোড ব্যবহার না করে নির্ধারিত বিকল্প সড়ক দিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

নির্ধারিত বিকল্প সড়ক
১. গাবতলী থেকে সাভারগামী যানবাহন: ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক।

বিজ্ঞাপন

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে গমনকারী যানবাহন: টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং।

৩. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহন: নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন: কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী সড়ক ব্যবহার।

ডিএমপি জানিয়েছে, উল্লিখিত অনুষ্ঠান চলাকালীন নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission