ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভিজে ঈদযাত্রা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৩:৩১ পিএম
ট্রেনের ছাদে কাকভেজা হয়ে বাড়ি ফিরছেন তিন যাত্রী : ছবি সংগৃহীত

ঈদের আগের দিনও ঘরমুখো মানুষ পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। গ্রামে ঈদুল আজহা উদযাপনে ছুটছেন তারা। বৃষ্টির মধ্যে বাস, ট্রেন ও লঞ্চে করে যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি।

সরেজমিন বুধবার (২৭ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় কিছুটা কমে এসেছে। ট্রেনের ভিতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে টিকিট কেটেও উঠতে পারেননি না অনেকে।

রেলওয়ের এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন

তবে, আজ সবগুলো ট্রেনই ছেড়ে গেছে সময়মতো। মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন, যারা ছাদে চড়ে বসেছিলেন।

এদিকে, নৌপথেও বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সতর্কতার সাথে লঞ্চ চলাচল শুরু হয়।

এছাড়া, বাস টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। বরাবরের মতো যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ জানিয়েছেন। তবে বাসের সংকট নেই। ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশমুখগুলোতে কিছুটা যানজট দেখা গেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাৎ করেছেন। 
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
আরও পড়ুন
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সাগরে লঘুচাপের আভাস, ৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা