নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের প্রশংসা

আরটিভি নিউজ  

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪০ পিএম


নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের প্রশংসা
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রযুক্তির ব্যাপক ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। শেষ ক্যাবিনেট বৈঠকে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভির কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়।

এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি জানান, প্রধান উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টারে বসে প্রায় দেড় ঘণ্টা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শতাধিক ভোটকেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেন।

তিনি বলেন, রিয়েল-টাইম মনিটরিংয়ের সুযোগ তৈরি হওয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাপনায় বডি-ওর্ন ক্যামেরাকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। সিসিটিভিও ভোট পরিচালনায় সহায়ক ভূমিকা রেখেছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission