ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঈদ উপলক্ষে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:০৮ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার। তবে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা–বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে মার্কেট ও শপিং মলগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে সমিতির পক্ষ থেকে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন ও মহাসচিব মো: জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ চিঠিতে মন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদপ্তরে আপনার সভাপতিত্বে বৈশ্বিক পরিস্থিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় আপনি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত প্রদান করেন। কিন্তু, বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে রাত ৮ টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

অতঃপর ৫ এপ্রিল পুনরায় আপনার আহ্বানে আপনার সঙ্গে আপনার দপ্তরে সমিতির কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুযায়ী আমরা সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশের মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ করে আসছি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালীন সময়ে আমরাই জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু, অন্য কোন সেক্টরে তা দেখা যাচ্ছে না। বর্তমানে ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেচাকেনা নাই বললেই চলে। ব্যবসায়ীদের পিট দেয়ালে ঠেকে গেছে। তাদের মধ্যে অসন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে।

মাননীয় মন্ত্রী, আপনি আশ্বস্ত করেছিলেন ঈদুল আজহার পূর্বে দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করা হবে। সেইসঙ্গে আশ্বস্ত করেছিলেন কোন জেলায় যাতে অপরিকল্পিত বাণিজ্য মেলা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, বরিশালসহ বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে আমাদেরকে অবহিত করা হচ্ছে। একশ্রেণির ফড়িয়া ব্যবসায়ীরা বিভিন্ন নামে মেলার আয়োজন করে নিম্নমানের পণ্য সামগ্রী বিক্রি করছে। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। বাণিজ্য মেলার কারণে তাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহায় বেচাকেনা একটু ভাল হয়। তাই দোকান পাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা অত্যন্ত উপকৃত হবেন। ইতিমধ্যে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রনে এসেছে। সুতরাং ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে আগামী ১০ মে হতে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপনী বিতানগুলো খোলা রাখার ঘোষণা প্রদানের জন্য আপনার সদয় নির্দেশনা কামনা করছি।

চিঠিতে ঈদুল আযহার পর ৭ দিন মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
আরও পড়ুন
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!