সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম: ইশরাক হোসেন

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৬ পিএম


সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম: ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে তিনি লিখেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি , টিকে, নাবিল, এসিআই ইত্যাদি - মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও লিখেন, কোনও বড় নেতা, মন্ত্রী , সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission