ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয়-আন্তর্জাতিক তদন্ত হবে: ডা. জাহেদ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

হামের সংক্রমণ এবং টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উচ্চতর তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। কী কারণে টিকার সংকট তৈরি হলো এবং টিকাদানের ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, কাউকে বলির পাঁঠা বানাতে নয়, বরং প্রকৃত কারণ অনুসন্ধানেই এই তদন্ত হবে। যদি কারও গাফিলতির প্রমাণ মেলে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামের চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর ঘোষণা দেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, উদ্ভূত পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে টিকার বাইরে থাকা শিশুদের দ্রুত কর্মসূচির আওতায় আনতে প্রচার বাড়ানোর ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ। তিনি দাবি করেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নৌপরিবহনের ভাড়া কিছুটা সমন্বয় করা হয়েছে। তিনি আরও জানান, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ২০৩০ সাল মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে বছরে ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ সম্ভব হবে।

আগামী ১৯ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভূমি সেবা মেলা’র উদ্বোধন করবেন বলে উপদেষ্টা নিশ্চিত করেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির ট্রাকের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়ানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ‘ট্যাব’ দেওয়া হবে বলেও তিনি জানান।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ফৌজদারি অপরাধ কখনও তামাদি হয় না। বিগত সরকারের সময়ের সব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে বিচার করা হবে। একই সঙ্গে জনগণের স্বার্থবিরোধী সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে বর্তমান সরকার।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এটি একটি শক্তিশালী চুক্তি হলেও এতে ৬০ দিনের নোটিশে বাতিলের সুযোগ রয়েছে। প্রয়োজনে আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তন করা যাবে। এই চুক্তি পুনর্মূল্যায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত বৈঠকে বসবে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
‘এক মাসের মধ্যে ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে’ 
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
হামের আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত