সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাবিতে ভর্তি হলেও ২ মাসের বেশি ক্লাস করতে পারেননি তিনি। এর কারণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানের ঢাবিতে ভর্তি হওয়া নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, তিনি (তারেক রহমান) ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের ওপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।
তিনি আরও বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।
সাবেক এ উপদেষ্টা জানান, তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। এরপর তারেক রহমান ঢাবির সাবেক শিক্ষার্থী ছিলেন এই স্মৃতিচারণ করছেন অনেকেই।
আরটিভি/এসআর




