ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এসএসসি-এইচএসসির রুটিন নিয়ে সিদ্ধান্ত আসছে বিকেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:২৪ পিএম
ফাইল ছবি

এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন (সময়সূচি) নির্ধারণ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার রুটিনের বিষয়ে বিস্তারিত জানাবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা শুরু হয়। সরকার প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনায় কাজ করছে। তবে হঠাৎ পরীক্ষা এগিয়ে আনার প্রস্তাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ আপত্তি জানায়। তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি থেকে নেওয়ার প্রস্তাব দেন।

বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিনে শুরু করে জানুয়ারি মাসজুড়ে নেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যদিও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

আরও পড়ুন

মন্ত্রণালয় সূত্র বলছে, পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের সংবাদ সম্মেলনেই জানানো হতে পারে। একইসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘমেয়াদি রুটিন পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরা হতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
তুরস্কের আনাতোলিয়ায় বসছে বিশ্ব জলবায়ু সম্মেলনের সমসাময়িক গুরুত্বপূর্ণ আয়োজন (কপ-৩১)।
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি) সাম্প্রতি তাদের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ করেছে। 
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬’। তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
আরও পড়ুন
ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী