নতুন প্রাথমিক কারিকুলাম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

আরটিভি নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬ , ০৬:১২ এএম


নতুন প্রাথমিক কারিকুলাম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ
ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের মধ্যে নতুন প্রাথমিক কারিকুলামের নকশা ও পাইলটিং কার্যক্রম শেষ করে ২০২৮ সালের মধ্যে তা দেশব্যাপী বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১৭ মে) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরে বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় এ কথা বলেছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, নতুন কারিকুলামের ভিত্তি হবে ভাষা শিক্ষা, গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি। দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিখতে পারে। শিক্ষার্থীরা কতটুকু শিখছে, সেটিই হবে সফলতার মূল সূচক।

তিনি আরও বলেন, বর্তমান পাঠ্যবইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের উপযোগী নয়। একটি ছয় বছরের শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে শেখার আগ্রহ কমে যায়। তাই ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই এবং আনন্দমুখর শেখার পরিবেশ তৈরির ওপর দেওয়া হচ্ছে গুরুত্ব।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন ববি হাজ্জাজ। তার মতে, ভাষা শিক্ষার মাধ্যমেই এসব বিষয় কার্যকরভাবে শেখানো সম্ভব।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা দেবব্রত চক্রবর্তী। এ সময় আরও ছিলেন নেপের কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা।

আরটিভি/কেডি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission