ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৫:০১ এএম
রাজধানীর শ্যামলীতে এসওএস চিলড্রেন ভিলেজেস এর ৫৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য মানুষের মূল্যবোধ, মানুষের যে সম্মান রাইট প্রিভিলেজ দিতে হবে।’

রোববার (১৭ মে) রাজধানীর শ্যামলীতে এসওএস চিলড্রেন ভিলেজেস এর ৫৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সব সময় ভালো কিছুর সাথে, দেশের মঙ্গলের সাথে, মানুষের সাথে থাকতে অভ্যস্ত। এ জন্য সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ গত ৫৫ বছর ধরে আমাদের দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর জন্য আশা ও সহানুভূতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। বাচ্চাদের গড়ে ওঠার জন্য এসওএস শিশু পল্লী একটি আদর্শ প্রতিষ্ঠান। পরিবারভিত্তিক যত্ন এবং শিশু সুরক্ষায় সংস্থাটির এই অবিচল প্রতিশ্রুতির কথা বাংলাদেশ সরকার গভীরভাবে মূল্যায়ন করে।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যৌথ পরিবারের বাইরে মায়া, মমতা, স্নেহ, আদর যত্নে ভালোবাসা দিয়ে বড় হওয়া যায় সেরকমই একটি প্রতিষ্ঠান এসওএস চিলড্রেনস ভিলেজেস প্রতিষ্ঠান।

তিনি বলেন, প্রকৃত জাতীয় উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের সবচেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের বিকশিত হওয়ার সুদৃঢ় ভিত্তি গড়ে দেওয়া যায়। সুবিধাবঞ্চিত তরুণদের স্বাধীন ও দেশের অবদানকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সেবার মডেল তৈরি করার জন্য আমি এই সংস্থাকে সাধুবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ আজ অত্যন্ত গর্বের সাথে এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এর মাধ্যমে দেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশু, তরুণ ও পরিবারের সেবা, যত্ন, সুরক্ষা এবং ক্ষমতায়নে সংস্থাটির সুদীর্ঘ ৫৫ বছরের গৌরবময় পথচলা আজ পূর্ণ হলো। তিনি এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করেন।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এখন ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা পাচ্ছেন নাগরিকরা। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ মিলছে। ফলে এ ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে।
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়ার প্রবণতা থাকতে পারে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
আরও পড়ুন
নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গবেষণা ও উদ্ভাবন সাফল্যে যবিপ্রবির ল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত