আজ তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৭:০০ এএম


আজ তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরনো ছবি

আজ পবিত্র ঈদুল আজহার দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। এরপর তিনি যাবেন শেরে বাংলা নগরে, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন।

আরও পড়ুন

অতিরিক্ত প্রেস সচিব বলেন, শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় যাবেন।

আতিকুর রহমান রুমন বলেন, দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission