সাজ্জাদের পরিবেশবান্ধব উদ্ভাবনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০১:৩৪ পিএম


সাজ্জাদের পরিবেশবান্ধব উদ্ভাবনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস
ছবি: সংগৃহীত

পরিত্যক্ত সবজি ও কলাগাছের তন্তু থেকে পরিবেশবান্ধব পলিথিন, টাইলস ও ঢেউটিন উদ্ভাবন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা কুড়িয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম।

রোববার (১৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তার এই উদ্ভাবনী কর্মকাণ্ডে সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।

তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকার কৃষক মো. নজরুল ইসলাম ও সাহেরা খাতুনের ছেলে। সাজ্জাদ দুই বোনের মধ্যে বড়। ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেছেন।

সাজ্জাদুল ইসলাম বলেন, প্রায় দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যোগাযোগ করেন। প্রধানমন্ত্রী ২০২৪ সাল থেকে আমার পরিচালিত গবেষণা ‘কলা গাছের তন্তু থেকে ঢেউটিন ও টাইলস’ সম্পর্কে অবগত আছেন।

পরে গত রোববার আমি এবং বাবা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করি। সাক্ষাৎকালে আমার গবেষণা ও এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় প্রধানমন্ত্রী গবেষণার কাজ অব্যাহত রাখতে সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ প্রদানের আশ্বাস দেন।

সাজ্জাদুল ইসলাম আরও জানান, স্টার্ট-আপ ও যাবতীয় ফান্ডিং এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি বিষয়ক উপদেষ্টা রিহান আসিফ আসাদকে। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে আমাকে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। দেশে প্রতিষ্ঠিত ইকো-ফাইবার কোম্পানিগুলো পরিদর্শন ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পর্যবেক্ষণ করারও সুযোগ দেবে।

আলাপকালে সাজ্জাদুল ইসলাম আরও জানান, পরিত্যক্ত সবজি, শ্বেতসার, পচন যোগ্য পলিথিন তৈরিসহ কলাগাছের তন্তু বিশেষায়িত করে টাইলস, প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব। এমনকি বুলেট প্রুফ দরজা-জানালাও তৈরি করা সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission