সুপারমুনের দেখা মিলবে মঙ্গলবার, আগামী সাত বছরে এমনটি হবে না

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ , ০৯:৫৩ পিএম


সুপারমুনের দেখা মিলবে মঙ্গলবার, আগামী সাত বছরে এমনটি হবে না
ছবি: আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’

চাঁদ আগামীকাল মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। তাই সুপারমুনের দেখা মিলবে এদিন। এছাড়া পৃথিবী থেকে চাঁদকে সবচেয়ে বেশি আলোকিত দেখা যায়। আগামী ২০২৬ সালের আগে আর এমন ঘটনা ঘটবে না।

বিজ্ঞাপন

রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’। এতে বলা হয়, আমেরিকা থেকে মঙ্গলবার ভোরের একটু আগে এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে সূর্যাস্তের পর সুপারমুন দেখা যাবে।

আরও বলা হয়, যদি কেউ সুপারমুন দেখতে চায়, তবে এটিই সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু যদি কেউ এদিন সুপারমুন দেখতে ব্যর্থ হয়, তবে আগামী সাত বছরের আগে আর দেখতে পারবে না।

বিজ্ঞাপন

টাইম অ্যন্ড ডেট ডটকমের মতে, সুপারমুন জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত টার্ম নয়। ১৯৭৯ সালে জ্যোতির্বেত্তা রিচার্ড নোলে প্রথমবারের মতো এটি ব্যবহার করেন। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসা চাঁদকে ‘নতুন বা পূর্ণচাঁদ’ বলে সংজ্ঞায়িত করেন তিনি।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission