ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

১৯ বছর পর দেশে ঈদ করছেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজনীতির ক্যালেন্ডারে কিছু দিন থাকে, যা কেবল উৎসব নয় একটি সময়ের সাক্ষ্য হয়ে ওঠে। এবারের পবিত্র ঈদুল ফিতর তেমনই এক মুহূর্ত, যেখানে ব্যক্তিগত প্রত্যাবর্তন মিশেছে রাষ্ট্রীয় ইতিহাসের ধারায়।

তারেক রহমান প্রায় ১৯ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঈদ উদযাপন করতে যাচ্ছেন। সর্বশেষ ২০০৭ সালে দেশে ঈদ করেছিলেন তিনি। এরপর ২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে পাড়ি জমাতে হয় তাকে। দীর্ঘ রাজনৈতিক নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল জনসমর্থনে সরকার গঠন করেন তারেক রহমান। নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এবার প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায়ই ঈদ উদযাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে কূটনীতিক, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের দেশে ফেরা শুধু রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশে ফিরে তিনি দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং জোটকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে অংশ নেন।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ উদযাপন তার জন্য যেমন আনন্দের, তেমনি আবেগঘনও। কারণ এই আনন্দের মাঝেও রয়েছে অনুপস্থিতির বেদনা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতি।

দলীয় নেতারা বলছেন, এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম ও নেতৃত্বের এক প্রতীকী অর্জন। বিএনপির নেতাকর্মীদের মতে, এই প্রত্যাবর্তন দলকে নতুন উদ্দীপনা দিয়েছে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের বাস্তব রূপ। দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষা, ত্যাগ ও সংগ্রামের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দেশের মাটিতে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে ঈদ উদযাপন করছেন। এটি দলের জন্য এক অনন্য গর্ব এবং আবেগময় অর্জন।

গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, মামলা ও কঠিন বাস্তবতার মধ্যেও অবিচল থাকতে পেরেছেন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সাহসী দিকনির্দেশনা এবং অটুট মনোবলের কারণে। তিনি কেবল একজন নেতা নন, বরং দলের সংগ্রামের প্রতীক এবং আত্মবিশ্বাসের উৎস।

আরও পড়ুন

তিনি বলেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন আশার আলোয় ঈদের আনন্দ ছড়িয়ে পড়ছে। এই আনন্দ বিএনপির প্রতিটি কর্মী হৃদয়ে ধারণ করে জনগণের সঙ্গে একাত্ম হয়ে উদযাপন করবেন। তাই এবারের ঈদ শুধুই আনন্দ নয়, এটি পুনর্জাগরণের, ঐক্যের এবং নেতৃত্বের বিজয়ের প্রতীক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সদরদপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই তিনি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন পেজেশকিয়ান। বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হতে যাওয়ায় তিনি উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তির জন্য বোয়িং ও বিমানকে অভিনন্দন। কর্মকর্তারা জানান, নিউইয়র্কে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট। মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি উভয়পক্ষের জয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। বিমান কর্মকর্তারা জানান, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার অতিরিক্ত হিসেবে নতুন ১১টি উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে। তবে অতিরিক্ত ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। এদিকে, বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে। আরটিভি/টিআর
আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক