রোববার থেকে পাওয়া যাবে গরুর মাংস

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ , ০৮:৩৯ পিএম


রোববার থেকে পাওয়া যাবে গরুর মাংস

রাজধানীর বাজারগুলোতে রোববার থেকে গরুর মাংস পাওয়া যাবে। বললেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

গাবতলী পশু হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ ৪ দফা দাবিতে গেলো ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর মাংসের দোকানগুলোতে গরুর মাংস বিক্রি বন্ধ থাকে।

এদিকে গেলো শুক্রবার সংবাদ সম্মেলনে রবিউল বলেন, ভারতীয় গরু আমদানি ব্যবস্থা ঠিক করা হলে ৩০০ টাকা কেনো; আরো কম দামেও মাংস আমরা শহরবাসীকে সরবরাহ করতে পারবো।

তিনি বলেন, দাবি-দাওয়া মেনে না নেয়া হলে সারাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে। মানা হলে ধর্মঘটের আর কোনো দরকার নেই।

এমসি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission