ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গারো পাহাড়ে ভয়াবহ আগুন, ধ্বংসের মুখে জীববৈচিত্র্য

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রচণ্ড খরতাপের মধ্যে ছড়িয়ে পড়া এই আগুনে ছাই হয়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল। ফলে শাল-গজারি বাগানের নবজাত চারাগাছসহ নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণিকুলের ব্যাপক ক্ষতি হয়ে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে গজনী ফরেস্ট বিটের হালচাটি, গান্ধীগাঁও ও রাবার বাগানসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় আগুনের লেলিহান শিখা দেখা গেছে। পাহাড়ের ঢালে জমে থাকা শুকনো পাতা থেকে এই আগুন দ্রুত এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে সদ্য গজিয়ে ওঠা হাজার হাজার বনজ বৃক্ষ ও ওষুধি গাছ পুড়ে কয়লায় পরিণত হয়েছে। পাহাড়ের মাটির নিচে থাকা কেঁচো, ব্যাঙ, সাপসহ নানা উপকারী প্রাণী ও কীটপতঙ্গ আগুনে পুড়ে গেছে। এতে পাহাড়ের সামগ্রিক বাস্তুসংস্থান ভেঙে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কাঠচোর সিন্ডিকেটের যোগসাজশে প্রতিবছর পরিকল্পিতভাবে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটানো হয়। তারা বলছেন, বনাঞ্চলের গাছ দ্রুত নিলামে তোলা কিংবা গাছ চুরির অশুভ তথ্য গোপন করতেই ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

তবে স্থানীয়দের এসব অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের দায়িত্বরতরা। ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানিয়েছেন, শুকনো মৌসুমে ঝরে পড়া পাতা থেকে অসাবধানতাবশত আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তিনি দাবি করেছেন, পর্যাপ্ত লোকবল ও আধুনিক যন্ত্রপাতির অভাবে তারা সীমিত সক্ষমতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে এই দুর্যোগপূর্ণ সময়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় একঝাঁক তরুণ। ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’-এর উদ্যোগে বন সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক ব্যানার টাঙানো হয়েছে। এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছে বিউটি অব ঝিনাইগাতী, প্রশাখা, আপন শিক্ষা পরিবার, এলিফ্যান্ট রেসপন্স টিম ও গ্রিন ইনিশিয়েটিভ সিংগাবরুনার মতো একাধিক পরিবেশবাদী সংগঠন।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, শুষ্ক মৌসুমে গারো পাহাড়ের বনভূমি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ঝরে পড়া শুকনো পাতা ও মাটির আর্দ্রতা কমে যাওয়ায় বন অত্যন্ত দাহ্য হয়ে ওঠে। এ অবস্থায় অসাবধানতা বা দুষ্কৃতকারীদের কারণে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করে। এতে জীববৈচিত্র্য, মাটির উর্বরতা, জলচক্র ও জলবায়ুর ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
সেপ্টেম্বরের চতুর্থ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে রিমেম্বার মি থার্সডে।
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে রেকর্ড দাবদাহ, তীব্র খরা, দাবানল ও পানির সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী ছয় মাসে বিশ্ব জুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস।
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ বিশ্ব বাঁশ দিবস
বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস।
আজ বিশ্ব বাঁশ দিবস
আজ নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বায়ুর আন্তর্জাতিক দিবস 
বায়ুদূষণ রোধ এবং নির্মল বাতাসের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে আজ ৭ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক নীল আকাশ দিবস।
আজ নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বায়ুর আন্তর্জাতিক দিবস 
আরও পড়ুন
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি
বাংলাদেশে বর্ষায় ঘুরে বেড়ানোর মনমুগ্ধকর সেরা ৫ জায়গা 
গাছের পাতায় মিলল শহর গড়ার গাণিতিক রহস্য!