রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ মে ২০২৪ , ০৩:০২ এএম


রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়াও চোখে পড়েছে সংঘর্ষ চলাকালে। ছবি : সংগৃহীত

হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়াও চোখে পড়েছে সংঘর্ষ চলাকালে।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও মাদার বখশ আবাসিক হলের মধ্যবর্তী স্থানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

সোহরাওয়ার্দী হল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের সোহরাওয়ার্দী হল কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে সহ-সভাপতি আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। আতিকুর রহমান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।

বিজ্ঞাপন

এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আতিকুর রহমানের কক্ষে ভাঙচুর চালান প্রতিপক্ষের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে ক্যাম্পাসের বাইরে থেকে নিয়াজ মোর্শেদের অনুসারী ছাত্রলীগের কিছু কর্মী হলে প্রবেশ করেন।

এ ঘটনার পর রাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী তিন শতাধিক নেতাকর্মী মাদার বখশ হলের সামনে অবস্থান নেন। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রের মহড়াও দেখা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ‘পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। পুলিশের সহায়তায় আমরা হলে প্রবেশ করছি। হলের মধ্যে যারা বহিরাগত আছেন তাদের হল থেকে বের করে পুলিশের কাছে সোপর্দ করা হবে। পরিস্থিতি শান্ত হলে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিবো আমরা।’
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission