সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদল এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে মুহসীন হল ছাত্রদলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মনসুর আহমদ।
সভাপতির বক্তব্যে আবুজার গিফারি ইফাত বলেন, ‘লড়াই সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রাজপথের অনুপ্রেরণা। হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদল সেই অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চায়।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন শাওন, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, মুহসীন হলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সভাপতি ওমর ফারুক মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি, ঢাবি ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম





