ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নোবিপ্রবিতে রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর উন নবী সিয়াম মনোনীত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলে বাড়ি বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সাজেদুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন শফিকুল আলম, তানিয়া আক্তার ও ফজলে রাব্বি সনি। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিউল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আতিক হাসান, মোহাম্মদ ইসরাফিল, তামান্না আক্তার তুলি, মো. লোকমান হোসেন, ইমতিয়াজ কাউসার, মো. সামিউল ইসলাম ও মোঃ ইমরান খান দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটিতে আরও রয়েছেন—সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মো. আশাদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. জাহিদ হাসান ও মোঃ সাজ্জিদ আহমেদ। দপ্তর সম্পাদক হিসেবে মো. ফরিদ মিয়া এবং উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন।

অর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান এবং উপ-অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন। ক্রীড়া সম্পাদক মো. ইয়াকুব আলী ও উপ-ক্রীড়া সম্পাদক মো. হাবিব মন্ডল ও ওবাইদুল।

প্রচার সম্পাদক হিসেবে মো. আরিফুল ইসলাম অমি এবং উপ-প্রচার সম্পাদক মো. জিহাদ মিয়াজি দায়িত্ব পালন করবেন। আইন সম্পাদক মো. নাহিদ হাসান এবং উপ-আইন সম্পাদক এস এম বখতিয়ার।

কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদা, ড. মো. কামাল উদ্দিন, ড. জয়ন্ত কুমার বসাক।

এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আকিক ইবনে আলম ও সিনথিয়া শাহরীন বৃষ্টিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, রাজশাহী বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। নতুন কমিটির পক্ষ থেকে আমরা অঙ্গীকার করছি, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবো এবং সংগঠনকে আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব করে তুলবো ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক মো. নূর উন নবী সিয়াম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব হবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের মশাল মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চুয়েটের সকল আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল নিয়ে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে মিলিত হয়। স্বাধীনতা চত্বরে মিলিত হবার পর শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি; সায়েম স্যার, সায়েম স্যার। উই ওয়ান্ট সায়েম স্যার’ ইত্যাদি ধ্বনিতে স্লোগান দেয়।সকল শিক্ষার্থীদের সম্মিলিত  মিছিলটি চুয়েটের যানবাহন শাখা সংলগ্ন সড়কটি প্রদক্ষিণ করে বাস্কেটবল মাঠে মিলিত হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পরবর্তী দিনের দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয়।  এছাড়াও প্রতিবাদের অংশ হিসেবে বাস্কেটবল গ্রাউন্ডে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। মোমবাতি দিয়ে সেখানে ‘৫৬’ সংখ্যাটি ফুটিয়ে তোলেন তারা। যার মাধ্যমে অধ্যাপক ড.আবু সাদাত মুহাম্মদ সায়েমের উপাচার্য হিসেবে ৫৬ দিনের মেয়াদ কালকে ফুটিয়ে তোলা হয়। মশাল মিছিল নিয়ে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আঁধারে সবার হাতে একসঙ্গে জ্বলে ওঠা মশাল আন্দোলনের সুদৃঢ় ঐক্য প্রদর্শন করে।সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার গত ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিলো।  তিনি বলেন, কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা টা কোনো ভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই। আরটিভি/এসআর
উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের মশাল মিছিল
আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
বিশ্বের উন্নত দেশগুলোকে হারিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। 
আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে। আরটিভি/এসআর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে রাজধানীতে পড়তে আসা শিক্ষার্থীদের এক আবেগ এবং আশার প্রদীপ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ।
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর