ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র আটক

শাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৬:৩০ পিএম


ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র আটক
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে অচেতন করে শ্লীলতাহানির পর ভিডিও ধারণের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টায় তাদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।

আটক দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, ঈদের আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ করা হয় বলে ওই শিক্ষার্থী পরে অভিযোগ করেন।

আরও পড়ুন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগ ওঠার তথ্য দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি। তাদের আটক করে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে আসে। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার পর থানায় নিয়ে যাওয়া হয়।

আটকদের মধ্যে আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, ঘটনার বিষয়ে বৃহস্পতিবার আমরা অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission