পোশাক নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, ক্ষমা চাইলেন সেই রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১২:৫৬ পিএম


পোশাক নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, ক্ষমা চাইলেন সেই রাবি শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত নারী প্রতিনিধিদের বোরকা পরা ছবি নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তাল ছিল ক্যাম্পাস। পর্দা অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা  বিক্ষোভ মিছিল করেন।

ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হলে মঙ্গলবার (২৮ অক্টোবর) এক ফেসবুক পোস্টে ক্ষমা চান আবদুল্লাহ আল-মামুন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর নিজ অবস্থান ব্যাখ্যা করে এক ফেসবুক পোস্টে অধ্যাপক আ-আল মামুন জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাকে হতাশাগ্রস্ত করেছে। সেই হতাশা থেকেই ঝোঁকের বশে এমন একটি পোস্ট করেছেন যা তার করা উচিত হয়নি।

তিনি বলেন, আমি এক-এগারোর সরকারের বিরুদ্ধে মিছিল করে জেল খেটেছি। ২০১৩ সাল থেকে ২০২৪ পর্যন্ত নানা জুলুম-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। জুলাই আন্দোলনেও শিক্ষার্থীদের পাশে ছিলাম। শিক্ষক হিসেবে আন্দোলনকারীদের আগলে রেখেছিলাম। কিন্তু দেশের পরিস্থিতি যেমন চেয়েছিলাম তেমন হয়নি। ব্যাপক হতাশা কাজ করছিল আমার মধ্যে। হতাশাগ্রস্ত আমি ঝোঁকের বশে এমন কিছু লিখি, যা লেখা উচিত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মিসরিডিং হবে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমি পোস্টটি সরিয়ে নিই। খেয়াল করলে দেখবেন, ওই পোস্টে কোনো লাইক, কমেন্ট, শেয়ার কিছুই ছিল না। পোশাক বিষয়ে আমার অবস্থান পরিষ্কার—পোশাকের কারণে আমি কাউকে বড় বা ছোট দেখি না। ‘হিজাব’ ডিফেন্ড করার মতো অনেক পোস্টই আমার আছে।

তার পোস্টে কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করে অধ্যাপক মামুন বলেন, আমি সবসময়ই শিক্ষার্থীদের জন্য শুভকামনা করি। আশা করি বিভ্রান্তিকর উত্তেজনা এবার প্রশমিত হবে। আমি চাই না, আমাকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কোনো অসুবিধার সম্মুখীন হোক বা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে জড়িয়ে পড়ুক।

বিজ্ঞাপন

এর আগে রাবির ছাত্রীদের দুইটি হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের সময়কার ছবি যুক্ত করে ক্যাপশনে অধ্যাপক আ-আল মামুন লিখেছিলেন, এই ব্যক্তিগত স্বাধীনতা (বোরকা-হিজাব পরা) আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission