ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
রুবেল হাজারী-ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে ৪ আগস্টের হত্যা মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আশ্রাফ ওরফে রুবেল হাজারীকে (৩০) গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মাস্টারপাড়ায় বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ভারতীয় ভিসা লাগানো একটি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। রুবেল ফেনী পৌরসভার মাস্টারপাড়ার লমী হাজারী বাড়ির বাসিন্দা মৃত নুর নবীর ছেলে।

অভিযানের নেতৃত্ব দেন ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন।

আরও পড়ুন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, রুবেল হাজারী বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যার তিনটি মামলাসহ একাধিক হত্যা চেষ্টার মামলা রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।

জানা গেছে, ৪ আগস্টের পর ফেনী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে বিদেশে পলাতক রয়েছেন। গ্রেপ্তার রুবেল হাজারীও পলাতক ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফের নামঞ্জুর হলো এমপি গাজী নজরুলের জামিন
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক
কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে মারধর, থানায় মামলা