খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা, আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১১:৩৪ পিএম


খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা, আটক ২
আটক দুইজন। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শেখরনগরে খাবারের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শেখরনগর কালী মন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ঢাকার মাতুয়াইল এলাকার আ. জব্বার (৪৪) এবং নবাবগঞ্জ জেলার গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, আলজিয়া আক্তার মিম (১৪) নামে ওই কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয়দের সন্দেহ হলে হাতেনাতে ওই দুইজনকে আটক করে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আক্কাস জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission