চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, ছাত্রী আহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৩:১৮ পিএম


চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, ছাত্রী আহত
ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

নিউমার্কেটের বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর ইসরাত ফাতেমার কপালে আঘাত করে। এতে তার কপাল ফেটে রক্তপাত শুরু হয়। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, ইসরাত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক নয়। তার কপালের ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission