ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকা কলেজের হলের সামনে তরুণীর অবস্থান, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
অভিযুক্ত ছাত্রনেতা পারভেজ ও ভুক্তভোগী তরুণী। ছবি: সংগৃহীত

গোপনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় কোনো উপায় না দেখে কলেজে দিনভর অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ওই তরুণী। এদিকে, এ খবরে কলেজ থেকে লাপাত্তা রয়েছেন অভিযুক্ত মো. পারভেজ। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী ওই তরুণীর দাবি, ফেসবুকে পরিচয়ের পর রাজধানী ঢাকার ঘাটারচরে একসাথে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন থাকতেন তারা। একপর্যায়ে বিভিন্ন শর্তের বেড়াজালে চলতি বছরের মার্চ মাসে বিয়ে করেন তারা। তবে বর্তমানে পারভেজ বিয়ের বিষয়টি অস্বীকার করছেন এবং সব ধরণের যোগাযোগ এড়িয়ে চলছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা থেকে ঢাকা কলেজের ফরহাদ হোসেন হলের সামনে ওই তরুণীকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়। ওই হলের আবাসিক ছাত্র পারভেজ।

আরও পড়ুন

এদিকে তার উপস্থিতির বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের তারা ভুক্তভোগী তরুণীকে বুঝিয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ নেন। বর্তমানে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান করছেন।

ভুক্তভোগী ওই তরুণী জানান, তিনি দুইদিন আগে ঠাকুরগাঁও থেকে তার স্বামী পারভেজের খোঁজে ঢাকায় এসেছেন। তিনি ঢাকায় কিছু চেনেন না। রাতে একটি হাসপাতালের বারান্দায় বসে রাত কাটিয়েছেন। এরপর সকালে অনেক কষ্টে ঢাকা কলেজের তার স্বামীর খোঁজে এসেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের মধ্যে বিয়ে হয়েছে। কিন্তু এখন সে বিষয়টি অস্বীকার করছে। বিষয়টির সুরাহার আশায় আমি বাড়ি থেকে ঢাকায় এসেছি। পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে সে ফোনে জানায় ঢাকার বাইরে আছে। আবার একেক সময় একেক জায়গায় আছে বলে। একবার বলে সিলেটে আছে, অন্যবার বলে সুনামগঞ্জ। আমার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে মোবাইল নম্বর ব্লক করে দিয়েছে।

জানা যায়, অভিযুক্ত পারভেজ ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাও গ্রামে।

তরুণীর অভিযোগের বিষয়টি জানতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা মো. পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার 
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘দ্য রিসার্চ রোডম্যাপ: ফ্রম আইডিয়া জেনারেশন টু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মেথডোলজি অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার 
বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 
বর্ণিল আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আনন্দ-উচ্ছ্বাস, বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। 
বর্ণিল আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরও পড়ুন
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় নিয়ে যা বলছে পুলিশ