আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৬:১৯ পিএম


আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে গতকাল সোমবার (২২ জুন) অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। 

অস্ট্রিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনা জয় পাওয়ার পর মাথা ন্যাড়া করলেন এই কট্টর ব্রাজিল সমর্থক। 

মঙ্গলবার (২৩ জুন) ন্যাড়া হলেন ব্রাজিলে আর্জেন্টিনা ম্যাচ জেতার পর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তিনি তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন।

মাথা ন্যাড়া করার বিষয়ে ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী বলেন, ‘আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জিতলে আমি ন্যাড়া হব।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণা দেওয়ার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে নেড়া হব। তাহলে আজ আমার নেড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই নেড়া হচ্ছি।’

মাথা ন্যাড়া করে দেওয়ার সময় আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে আমার কাছের ছোট ভাই। সে ব্রাজিলের সমর্থক, আর আমি আর্জেন্টিনার সমর্থক। সে যেহেতু কথা দিয়েছিল, তাই কথা রেখেছে। তার প্রতি আমার বিশ্বাস আছে। কোনো মেয়েকেও যদি সে কথা দেয়, সেটাও রাখবে।’

আর্জেন্টিনার আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, ‘সে গতকাল বলেছিল, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতলে সে ন্যাড়া হবে। সেই পূর্বঘোষণা অনুযায়ী আজ সে স্বেচ্ছায় তা বাস্তবায়ন করেছে। সে তার কথা রাখায় তাকে ধন্যবাদ জানাই।’

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission